তিনি বলেন রাজ্য থেকে যে নির্দেশ এসেছে জেলা প্রতিনিধি থেকে একজন করে প্রতি পৌরসভায় প্রতিনিধি পাঠানো হবে এবং সেই পৌরসভা থেকে দু-তিনজন কো – কনভেনার নিযুক্ত করা হবে বলে তিনি জানান। আরো বলেন চারজনের কমিটি গঠন করা হবে তারা তাদের সুবিধার্থে আরো এই কমিটিকে এক্সটেনশন করতে পারবেন। বহরমপুর মিউনিসিপাল সিলেকশন কমিটিতে যদুবিন্দু নাথ পান্ডে , মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির কনভেনার মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শংকর ঘোষ , জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভায় কনভেনার এর দায়িত্বে আছেন মালা ভট্টাচার্য্য বেলডাঙা মিউনিসিপ্যালিটি কনভেনার বিশ্বনাথ নিয়োগী নাম ঘোষণা করেন। শাখারভ সরকার আজ সাংবাদিক বৈঠকে বলেন যে কান্দি থেকে কোন তিনজন কোন দলে গিয়েছেন আমার জানা নাই, যদি কেউ গিয়ে থাকেন তাহলে মনে হয় তাদের ইনকামের আশায় দল চেঞ্জ করেছেন, কারণ ভারতীয় জনতা পার্টিতে এসে কাঠমানির কথা ভাবলে ভুল হবে।

