তালা বন্ধ পার্টি অফিস পুনরুদ্ধার বিজেপির
দু বছরের বেশি সময় ধরে বন্ধ পার্টি অফিস। ধনেখালিতে তালা বন্ধ হয়ে থাকা পার্টি অফিস পুনরুদ্ধার করল বিজেপি। জানা গেছে ২০২১ এর ভোটের পর বিজেপির পার্টি অফিস তালা বন্ধ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর সেই তালা ভেঙে গতকাল পার্টি অফিস পুনরুদ্ধার করে বিজেপি। এ বিষয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন এটা কারো বাবার জায়গা নয়। যদি একটা অফিস বন্ধ হয় তবে প্রত্যেকটি অফিসে আদালতের অর্ডার নিয়ে এসে বুলডোজার চালিয়ে দেব। ঘটনাকে কেন্দ্র করে ধনেখালিতে সৃষ্টি হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। লেখ ২০২১ এর নির্বাচনের পরই এই কার্যালয় তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে গতকাল ফের তালা ভেঙে দু’বছর পর পার্টি অফিস খোলা হল।

