তবে কি আজ থেকেই শুরু হতে চলেছে টানা তিনদিনের ঝড় বৃষ্টি ?
এপ্রিলের শুরু থেকেই তীব্র দাবদাহে পুড়ছিল গোটা বঙ্গ। উত্তর থেকে দক্ষিণ হাঁসফাঁস করা গরমে অস্বস্তিকর হয়ে উঠছিল পরিস্থিতি। এমনকি রোদের তাপে বাইরে বেরোনো দায় হয়ে পড়ছিল। তবে শুক্রবার থেকেই সেই আবহাওয়ায় কিছুটা হলেও পরিবর্তন এসেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবার থেকে গরম কিছুটা হলেও কমবে। তবে কি আজ থেকেই আগামী তিন দিন শুরু হতে চলেছে টানা ঝড় বৃষ্টি। কি বলছে আবহাওয়া দফতর। শুক্রবারে আবহাওয়া দপ্তর থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯° এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল ধরে বাংলা বিহার উড়িষ্যায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আরো জানাচ্ছে এই বৃষ্টির কারণ পশ্চিমী ঝঞ্জা। যার ফলে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তালিকা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেখানে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে উত্তর ভারতে দেখতে পাওয়া গিয়েছিল বৃষ্টি এবার সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে পূর্ব ভারতেও বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। তাই তপ্ত গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলাতে চলেছে রাজ্যবাসীর। গাঙ্গেয় উপকূলে যে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে তার ফলে হয়তো হতে পারে ঝড়-বৃষ্টি তাই চরম তাপ প্রবাহ থেকে কিছুটা হলেও মিলতে চলেছে স্বস্তি

