তপসীখাতা দুই নং বি এফ পি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে উঠল অভিযোগ।
মনোরঞ্জন রায়,শালকুমার:- আলিপুর দুয়ার জেলার তপসীখাতা বি এফ পি স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো ওই স্কুলেরেই অভিভাবকেরা।জানা যায় ওই স্কুলের শিক্ষক অগ্নি বরন কুন্ডু ছাএ ছাএীদের ভালো মতো করে ক্লাস না নিয়ে মোবাইল ফোন নিয়ে নাকি সব সময় ব্যস্ত থাকে এমন কি স্কুলেও দেরি করে আসে এলাকা বাসির অভিযোগ।তাই আজকে ওই স্কুলের ছাএ ছাএীর অভিভাবকরা ফাকিবাজ শিক্ষক অগ্নি বরন কুন্ডুর বদলির দাবি জানিয়ে স্কুলে বিক্ষোভ দেখায়। ওই স্কুলের অভিভাবক শেফালী দাস জানান অগ্নি বরন কুন্ডু সঠিক সময় স্কুলে আসেনা এমনকি ক্লাসো ভালো করে নেয় না,তাই ওই শিক্ষকের আমারা বদলি চাই।শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের রিপোর্ট।

