ডাকাতির আগে একাধিক আগ্নেয়াস্ত্র গুলি সহ দুই ভিনরাজ্যের দুস্কৃতিকে গ্রেফতার করে সফলতা পেল মালদার মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রর খবরে মানিকচক ঘাট সংলগ্ন দুই নম্বর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পাই পুলিশ। ধৃতকে জেলা আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত নেমেছে মানিকচক থানার পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম ফিটু শেখ ও রোহান শেখ। ঝাড়খণ্ডের রাজমহল এলাকার বাসিন্দা।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পাইপ গান,৩ রাউন্ড গুলি।জানাগেছে, মানিকচক থানার পুলিশের দল গোপনসূত্রের খবরে রাতে পুলিশ অন্তরাজ্য সীমান্ত মানিকচক ঘাটের দুই নম্বর ব্রিজ এলাকায় অভিযান চালায়।সেখানেই একদল দুষ্কৃতীরা জড়ো হয়।পুলিশের টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও দুইজন ধরা পড়ে যায়। তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই ধৃতকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায়।দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়ে ছিল বলে অনুমান পুলিশের। তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়।এদিন ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে মানিকচক থানার পুলিশ।

