ডাকবাংলায় একিটি বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার করে নষ্ট করল বড়ঞা থানার পুলিশ মঙ্গলবার।
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত ডাকবাংলায় একিটি বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার করে নষ্ট করল বড়ঞা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ডাকবাংলা পাঁচথুপি রোডে একটি বাড়ির ভিতর থেকে গাঁজা গাছ উদ্ধার করে। পরে বাড়ির অদূরে মাঠে নিয়ে গিয়ে গাছ পুড়িয়ে দেয় পুলিশ। যদিও ঘটনার পর পলাতক ওই বাড়ির সদস্যরা। ঘটনায় গ্রেফতারের কোনও খবর নেই। বাড়ি মালিকের খোঁজে তল্লাশি শুরু করে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।

