ঠিক কোন কারনে আচমকা মূল্যবৃদ্ধি সবজির, কি জানালেন চাষীরা

একদিকে পঞ্চায়েত ভোটের আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি অন্যদিকে গরম বঙ্গে বর্ষা ঢুকলেও সেভাবে বৃষ্টির দেখা নেই আর তার মধ্যে এখন মধ্যবিত্তের পকেটে ছ্যাকা ধরিয়েছে সবজির দাম। কারণ কলকাতা সহ শহর তলির বাজার গুলিতে সবজির মূল্য এখন আকাশ ছোঁয়া। সবজি কিনতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মধ্যবিত্তের। কাঁচা লঙ্কা থেকে শুরু করে কুমড়ো বেগুন ভেন্ডি পটল সমস্ত সবজির দাম এক লাফে বেড়েছে অনেকটাই। বিগত কয়েকদিন যাবত যা শিরোনামে। কিন্তু কেন আচমকা এভাবে সবজির মূল্য বৃদ্ধি হল। এর আসল কারণ জানালেন চাষীরা। তারা জানালেন তপ্ত গরমে নষ্ট হয়ে যাচ্ছে সবজি। জল দেওয়ার পরেও মাটির নিচ থেকে উঠছে গরম হাওয়া আর যে কারণেই ফুল ধরার আগেই তা ঝরে যাচ্ছে সবজিতে হচ্ছে পোকা। আর যে কারণেই বাজারে সবজির আমদানি কম তাই হঠাৎ এমন মূল্য বৃদ্ধি। তবে তারা আশ্বাস দিলেন যে বর্ষা ঢুকে গেছে আগামী মাসেই হয়তো সবজির দাম অনেক টাই কমবে।