টোটো সাথে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চারজন বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা রত। ঘটনাটি ঘটেছে বহরমপুরের রক্ষা কালী মন্দির গঙ্গাধার এর কাছে। স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যেবেলায় বৃষ্টি পড়ছিল এরকম অবস্থায় একটি পুলিশের গাড়ি বিকল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোকে মুখোমুখি ধাক্কা মারে, তাতে টোটো তে থাকা চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হয়। স্তথানিয়দের তৎপরতায় তড়িঘড়ি তাদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আহত দের নাম নিতাই মন্ডল, জ্যোতির্ময় মন্ডল, কাকলি দত্ত, ও অনুপম দে। যাত্রীদের বাড়ি জিবন্তী মহলন্দী তে এবং চালকের বাড়ি বহরমপুর থানা অন্তর্গত কলাবেরিয়া অঞ্চলে।

