টিবি রোগকে চিরতরে বিদায় জানাতে স্বাস্থ্য দপ্তরের “জন আন্দোলন”-কর্মসূচিতে সামিল নদীয়া কালীগঞ্জ ব্লকের জানকী নগর জুম্মা মসজিদ

মলয় দে নদীয়া:- দেশ থেকে টিবি রোগকে দূর করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর।টার্গেট 2025 সাল।তাই এই উদ্যোগকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচির সঙ্গে ‘জন আন্দোলন’ নামক কর্মসূচি’ রাজ্যব্যাপী ছড়িয়ে দিতে স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ দেয় ।সেই নির্দেশকে সফল করতে নদীয়া জেলা যক্ষ্মা বিভাগ আজ কালীগঞ্জ ব্লকের জানকীনগর জুম্মা মসজিদে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয়দের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করে , শিবিরে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক সম্মানীয় ডা.তিমির কান্তি ভদ্র মহাশয় এবং ঐ ব্লকের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার মাসুদুল হোসেন,জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ছিলেন দীপল রায়,আব্দুল গফুর, প্রণয় দত্ত ও অতনু হাজরা । জেলা ও ব্লক থেকে বিশেষ করে টি বি রোগ কিভাবে ছড়ায় এবং এই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা সবিস্তারে শিবিরে বার্তা দেওয়া হয়। আলোচিত হয় অন্যান্য বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভের উপায়। কিভাবে জনজীবনে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা যায়! কোন কোন কু অভ্যাস ত্যাগ করা উচিত! ডা.তিমির কান্তি ভদ্র বলেন টিবি রোগ আর পাঁচটা রোগের মতো চিকিৎসা করালে সম্পূর্ণ মেয়াদ ধরে ওষুধ খেলে রোগী পুরো স্বাভাবিক হয়ে যায়।করোনা থেকেও টিবি র দ্বারা আমাদের দেশে বেশি মানুষ মারা যান ,তাই সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে দেশকে টিবি মুক্ত করতে। জেলা যক্ষ্মা বিভাগের স্বাস্থ্যকর্মী দীপল রায় জানান আমরা জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি যেমন স্কুলে,পঞ্চায়েত সদস্যদের নিয়ে পঞ্চায়েতে এবং টিবি রোগ থেকে বর্তমানে সুস্থ্য ব্যক্তি যাদের আমরা টিবি চ্যাম্পিয়ন বলি তাদের নিয়ে এই ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছি , উদ্যেশ্য একটাই দেশকে টিবি রোগ মুক্ত করা।একজন স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে সকলের উচিত টিবি রোগের কোনো লক্ষণ দেখা দিলেই সরকারি হাসপাতালে বিনামূল্যে কফ পরীক্ষা করান ।