মৌমিতা দেবনাথ
দীর্ঘ কয়েক বছর যাবত অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে চাকদহ পালপাড়া ভবানীপুর এক নং ওয়ার্ডের রাস্তা। নিত্যদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু রাস্তা এতটাই দুর্দশা গ্রস্থ হয়ে আছে যে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না মানুষ চলাচল করতে পারছে না সেই রাস্তা দিয়ে।বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সূরাহা মেলেনি তাই আজ ৩১ শে জুলাই সোমবার সকাল 11 টা থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে এক নং ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন বাসিন্দারা।
তাদের অভিযোগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বেশ কয়েকটি স্কুল রয়েছে এবং একটি কলেজ আছে বহু ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবত রাস্তা অত্যন্ত দুর্দশা গ্রস্থ অবস্থায় পড়ে আছে। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে ওঠে। বর্ষাকালে রাস্তার ড্রেনও নাকি চিহ্নিত করা যায় না এমনকি ডেঙ্গুর আক্রমণে মানুষ মারা যাচ্ছে কিন্তু বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে পুজো পার্বণের সময়। প্রশাসন থেকে কোনোভাবে রাস্তা রিপেয়ার করা হয় তারপর তাদের আর খুঁজে পাওয়া যায় না বলে অভিযোগ।
বাসিন্দাদের দাবি যত দ্রুত সম্ভব রাস্তার ড্রেনটি নির্মাণ করে রাস্তা সারাই করা হোক।

