লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের প্রতীক চিহ্ন বিক্রি করা হয়েছে । বিস্ফোরক অভিযোগ করলেন নদীয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। উল্লেখ্য আগামী ৮ ই জুলাই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। মনোনয়ন পর্ব শেষে শুরু হয়েছে প্রচারকার্য। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেহট্টের বিধায়ক তাপস সাহা অভিযোগ করলেন, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রসের প্রতীক বিক্রি করা হয়েছে। আগামী দিনে এ বিষয়ে দলের সাথে কথা বলবেন তিনি। পাশাপাশি যারা এমন চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে লড়াই আছে বলে জানালেন তিনি। কি বললেন তাপস সাহা শুনুন।

