টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক
টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে গতকাল ৪ জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ধৃত চার জন শিক্ষককেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা গেছে গ্রেফতার হওয়া ঐ চারজন শিক্ষকই মুর্শিদাবাদ নবগ্রামের বাসিন্দা। উল্লেখ্য,২০১৪ সালের প্রাথমিক টেটের পর টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন বলে সিবিআইয়ের কাছে স্বীকার করে নিয়েছিলেন চার অযোগ্য শিক্ষক। সোমবার আলিপুর নগর দায়রা আদালত নিয়োগ মামলার শুনানিতে চার শিক্ষককে গ্রেফতারির নির্দেশ দেন। জিতের অযোগ্য হয়েও টাকা দিয়ে চাকরি কিনেছেন বলে অভিযোগ। গতকালই সাক্ষী হিসেবে তারা আলিপুর আদালতে হাজিরা দেন।সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় এদের সাক্ষী হিসেবে উল্লেখ করায় আলিপুর নগর দায়রা আদালত কেন্দ্রীয় গোয়েন্দাদের ভর্ৎসনাও করেন। আর এর পরেই ওই চারজন শিক্ষককে গ্রেফতার করা হয়।

