নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
ঝুলন্ত বাবা এবং মায়ের নিথর দেহ পাশে নিয়ে কান্না শিশুর।গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে বাবা এবং বিছানায় পড়ে আছে মায়ের নিথর দেহ। পাশে বসে আছে তাদের ছোট্ট শিশুটি। আর তার কান্নার আওয়াজ শুনে ছুটে এল পরিবারের লোকসহ পাড়া-প্রতিবেশীরা। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া টেম্পাগাও এলাকার। এদিন বেলা অনেকটা গড়িয়ে যাওয়ার পরেও ঘরের দরজা খুলছিল না ওই দম্পতি নান্টু রায় এবং তার স্ত্রী সোমা রায়। শিশুর কান্নার আওয়াজ শুনে পরিবারের লোকেরা ছুটে আসে। এরপর তারা দরজা ভেঙে ঘরে ঢুকলেই দেখতে পায় দুজনেই মৃত। পরিবারের লোকেরা জানায় যে রাতে তাদের দুজনের মধ্যে কোনরকম অশান্তি হয়েছিল কিনা তা জানা নেই তবে পুলিশের অনুমান স্ত্রীকে খুন করে তারপরেই গলায় ফাঁস লাগায় স্বামী। মৃত নান্টু রায়ের দাদা জানায় যে তাদের দু বছরের শিশুটির কান্নার আওয়াজ এই সকলের ছুটে আসে। এরপরে ঘরের জানালা খুলে দেখতে পায় এমন অবস্থা। ঘটনার তদন্ত করছে স্থানীয় চোপরাথানার পুলিশ।গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

