ঝুলনে খুশির শৈশব হারাতে বসেছে

ঝুলনে খুশির শৈশব হারাতে বসেছে

মলয় দে নদীয়া :-
ঝুলন ! সে আবার কি?বর্তমানে অনেক শিশু জানেই না । পড়া শুনা ও মোটা মোটা বইয়ের ভারে হারিয়ে যাচ্ছে শৈশবের ঝুলন।বিগত কিছু বছর আগেও শিশুদের বাড়ির বারান্দায় সাজানো থাকতো বিভিন্ন থিমের ঝুলন কিন্তু দীর্ঘ সিনেবাস এ শিশুদের খেলাধুলা বন্ধ সেখানে ঝুলন তো অনেক দূরের কথা।এসবের মধ্যেও নদিয়ার কৃষ্ণনগর এ একবাড়িতে দেখা গেলো ঝুলন।কচিকাঁচার দল সেই ঝুলন দেখার জন্য ভিড় জমিয়েছে,তারা খুব আনন্দিত উচ্ছাসিত হয়ে ঝুলনের পাহাড় পর্বত, পুতুল, নদীর, মধ্যে মিশে গেছে এটা বলাই বাহুল্য।