জ্বালানি ছাড়াই এবার চলবে কাঠের তৈরি বাইক

মৌমিতা দেবনাথ,

পেট্রোল ডিজেলের নিত্যদিনের মূল্য বৃদ্ধির ফলে ইতিমধ্যেই মধ্যবিত্তের কপালে হাত উঠেছে আর বাইকের জ্বালানি খরচার কথা ভাবলে তো বাইক চালানোর সখে কার্যত ইতি টানতে হয় মধ্যবৃত্তকে। আর এবার কাঠের তৈরি বাইক বানিয়ে চমক সৃষ্টি করলেন হবিগঞ্জের মাধবপুরের এক যুবক। তার তৈরি করা কাঠের এই মোটরসাইকেলটি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে চলবে। এটি চালাতে প্রয়োজন হবে না কোনরকম গ্যাস বা তেলের ব্যাটারির সাহায্যেই চলবে এই মোটর বাইকটি। ৪২০০০ টাকা খরচা করে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই যুবক বানিয়ে ফেলেছেন অভিনব এই মোটরসাইকেল। তিনি জানালেন যে এটি তৈরি করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে মা অসুস্থ থাকায় রাজমিস্ত্রির কাজও তাকে করতে হয়েছে এবং সেই টাকা জমিয়েই অভিনব এই বাইকটি তিনি তৈরি করেছেন। এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দু বছর। মার্কেটে এই বাইক যদি নিয়ে আসা হয় তবে মধ্যবিত্ত পকেটের যে কিছুটা সাশ্রয় হবে তা বলাই বাহুল্য।