জেসিবি চালিয়ে বসতবাড়ি গুড়িয়ে দিল বনদপ্তরের কর্মীরা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

জেসিবি চালিয়ে বসতবাড়ি গুড়িয়ে দিল বনদপ্তরের কর্মীরা।বারণ করা সত্ত্বেও বনদপ্তর এর জায়গায় তৈরি করা হয়েছিল পাকা বাড়ি। সরকারি জায়গা দখল মুক্ত করতে পাকা বাড়ি গুঁড়িয়ে দিল বনদপ্তর। এদিন জেসিবি চালিয়ে বনদপ্তর এর কর্মীরা বাঁকুড়া বিষ্ণুপুরের ঝটিবনি এলাকায় জেসিবি দিয়ে বাড়ি ভেঙে দিল। বনদপ্তর সূত্রে অভিযোগ যে বনদপ্তর এর জায়গায় বহু বছর যাবত পাকা বাড়ি তৈরি করছিল দীনবন্ধু দত্ত এবং সহদেবচন্দ্র নামে দুই ব্যক্তি। বনদপ্তর এর তরফ থেকে ওই দুই ব্যক্তিকে বাড়ি বানানোর সময় সরকারি জায়গায় বাড়ি বানানোর জন্য নিষেধ করা হয়। কিন্তু সেই সময় সাময়িকভাবে ওই দুই ব্যক্তি বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেন। কিন্তু সম্প্রতি ফের আবারো বাড়ি তৈরির কাজ শুরু করেন তারা। এরপর বনদপ্তরের তরফ থেকে দুজনকে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানো সত্বেও বাড়ি তৈরির কাজ তারা অব্যাহত রাখে। ফলে একপ্রকার বাধ্য হয়েই বনদপ্তর বাড়ি দুটিকে ভেঙে দিতে বাধ্য হয়। এদিন বিকেলে জেসিবি চালিয়ে বাড়ি দুটিকে ভেঙে গুঁড়িয়ে দেয় বনদপ্তর এবং দখল মুক্ত করে তাদের জায়গা। অবশ্য এ বিষয়ে পাল্টা অভিযোগ জানিয়েছে বাড়ির মালিক দীনবন্ধু দত্ত এবং সহদেবচন্দ্র। তারা জানান এলাকায় আরো বাড়ি আছে এভাবেই নির্মাণ করা কিন্তু তা সত্ত্বেও তাদের দুজনের বাড়ি ভাঙা হয়েছে।