জেলার অর্থনীতি, বাণিজ্য, শিল্প কলকারখানা উন্নয়নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে প্রস্তাব রাখলেন মালদা জেলার বিশিষ্ট শিল্পদ্যোগী তথা মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। তার পাশাপাশি জেলার প্রধান অর্থকারী ফসল জগৎ বিখ্যাত মালদার আম শিল্প উন্নয়ন নিয়েও প্রস্তাব রাখা হয়। বৃহস্পতিবার মালদা জেলা কলেজে অডিটোরিয়ামে মালদা এবং মুর্শিদাবাদ দুই জেলার সরকারি আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সরকারি আধিকারিকদের পাশাপাশি এই প্রশাসনিক বৈঠক উপস্থিত ছিলেন মালদা জেলা ব্যবসায়ী মহল। মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জেলার শিল্প কলকারখানা উন্নয়নের জন্য প্রস্তাব রাখেন। তার পাশাপাশি তিনি জানান রাজ্য সরকারের উদ্যোগে মালদায় ৮০ লক্ষ উন্নত মানের আমের গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রায় সাড়ে চার লক্ষ মানুষ সরাসরি যুক্ত আম চাষে। জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল আম। বিশ্ব মানচিত্রে মালদার আম পরিচিত। আম শিল্পের উন্নয়ন নিয়েও প্রস্তাব রাখা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। যদিও এই সমস্ত প্রস্তাব মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের কর্তারের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন এদিনের এই প্রশাসনিক বৈঠক থেকে।

