মৌমিতা দেবনাথ
জীবন্ত মানুষকে ভোটার তালিকায় মৃত বলে ঘোষণা ব্লক প্রশাসনের, ক্ষোভে এলাকাবাসী
তারা জীবিত অথচ ভোটার তালিকায় তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমতো নাজেহাল এলাকাবাসী। ব্লক প্রশাসনের তরফে ভোটার তালিকায় প্রায় ৪৪ জন ভোটারকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদনও পড়েছে ব্লক প্রশাসনের কাছে। বুথ লেভেল অফিসার বিষয়টি জানতে পেরে ভোটারদের জানান। তৎক্ষণাৎ তারা বিডিওর কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। কারা এ বিষয়ে চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন এমনটাই দাবি ভোটারদের। কিভাবে এমন ভুল হতে পারে এটা কি ইচ্ছাকৃত নাকি সত্যিই ভুল সে বিষয়ে তদন্ত করা হোক জানালেন গ্রামবাসীরা।

