নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
জায়গায় জায়গায় টেট পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা।
আজ রাজ্যজুড়ে টেট পরীক্ষা। রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লাখ। আর দাদা বারোটা থেকে শুরু হওয়া টেট পরীক্ষা সময়সীমা ছিল আড়াইটে। আর জায়গায় জায়গায় টেট পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে বিশৃঙ্খলা।পরীক্ষার দিন সকালে খড়দহে অভিভাবক এবং পরীক্ষার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেলো খুব পুলিশ।১৪৪ ধারা জারি করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে। জারি করা নির্দেশ উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্র ভিড় জমাচ্ছে অভিভাবকেরা। সাথে রীতিমত বচসায় জড়িয়ে পড়েছে পুলিশ কর্মকর্তারাও। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে পরীক্ষা কেন্দ্রে। শুধু কলকাতাতেই নয় রাজ্যের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশৃঙ্খলা নজরে এসেছে।
আরামবাগ হাই স্কুলে টেট পরীক্ষার সময় পেরিয়ে গেলে পরীক্ষা কেন্দ্রের বাইরে তখনো লম্বা লাইন। ঘটনা পরিদর্শনে স্থানে এরপর পৌঁছায় আরামবাগ মহকুমা শাসক।নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পাঁচ বছর পর রবিবার রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা। এদিন সকাল থেকেই নানা জায়গা থেকে একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। কোথাও যানজটের কবলে পরীক্ষার্থীরা, কোথাও আবার ১১টার পর পৌঁছনোয় অনেককে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ চাকরি পরীক্ষার্থীদের।এমন বিশৃঙ্খলায় প্রশ্নের মুখে পরীক্ষা কেন্দ্র।

