জামাইকে আগুন ধরিয়ে পুড়িয়ে মারলো শ্বশুরবাড়ির লোকজন ও তার বউ ।

সাগরপাড়া-মুর্শিদাবাদ; ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমা সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া গার্লস স্কুলের পিছনে। মৃতের নাম অমিত হালদার। পরিবার সূত্রে জানা যায় যে তার বউ অন্য এক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক শুরু করে ।সে খবর তিনি জানতে পারার পর থেকে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। তারপরে তার বউ তার কাছে ডিভোর্স চাই তারপর সে ডিভোর্স দিতে রাজি হলেও তার ছোট্ট এক ছেলের জন্য সে সম্পর্কটা রাখার চেষ্টা করে। তারপর তাকে 07 /07/21 তারিখে রাত্রে তাকে তার শ্বশুরবাড়ি ডেকে পাঠায় সেখানে গেলে তাকে মারধর করে ও গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। শ্বশুরবাড়ির এলাকার মানুষজন মৃত ব্যক্তির বাড়িতে খবর পাঠায় ,যে তাদের ছেলেকে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারপর তার পরিবারের লোকজন সাগর পাড়া থানার সহযোগিতায় সেখানে পৌঁছায় ও সেখান থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।তারপর তাকে জেলার হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয় তারপর17/07/21 তারিখ সে মারা যায়। পরিবারের একমাত্র সন্তান মৃত অমিত হালদার তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ও টোটো চালক ছিলেন। আর জানা যায় যে তিনি একজন তিন বছর বয়সী সন্তানের বাবা।পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তাদের দাবি এই যে তাদের এই ছেলেকে মারার পেছনে যাদের হাত আছে তাদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক।