নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মিষ্টি স্বাদের ছোট্ট ছোট্ট খইয়ের মন্ড যার নাম জয়নগরের মোয়া। শীতের আমেজ শুরু হতেই বাঙালির মুখটা যেন উসখুস করে ওঠে জয়নগরের মোয়ার জন্য।খাদ্যরসিক বাঙালির শীতকাল মানেই জয়নগরের মোয়া। শীতের পিকনিকও কিন্তু জমে ওঠে জয়নগরের মোয়ায়। বাংলা ছাড়িয়ে এই মোয়া এখন পাড়ি দিয়েছে বিদেশেও।তবে জানেন কি বিখ্যাত এই মোয়ার ইতিহাস।আসলে জয়নগরের মোয়া বলা হলেও তার আসল উৎপত্তিস্থল কিন্তু বহুরূ। খই দিয়ে তৈরি নরম গোল গোল মিষ্টি মিষ্টি মোয়ার এক কামর মুখে ধরতেই যেন নিমেষেই হাপিস। শহর থেকে জেলা, শীতকালে বাঙালির খাদ্য তালিকায় অন্যতম আকর্ষণীয় মিষ্টি হল জয়নগরের মোয়া। কিন্তু জানেন কি জয়নগরের মোয়া তৈরীর ইতিহাস।
সালটা সম্ভবত ১৯ শতক। দক্ষিণ ২৪ পরগনার বহুরু গ্রামের যামিনী বুড়ো তার নিজের খেতের কনকচুর ধানের সাথে নলেনগুর মিশিয়ে মোয়া তৈরি করে একটি অনুষ্ঠানে তিনি পরিবেশন করলেন। এমন মিষ্টি তার স্বাদ যা আগে কেউ কখনো খায়নি। আর তারপরেই তার তৈরি এই মিষ্টির মোয়ার সারা পড়ে গেল গোটা গ্রামে। আর এভাবেই জন্ম নিল আমার আপনার সকলের প্রিয় জয়নগরের মোয়া। জয়নগর শহরের মধ্যে একটি গ্রাম বহুরু। তবে কালের গতিতে মোয়া এসেছে নিত্যনতুন স্বাদ। যামিনী বুড়োর তৈরি মোয়া তে শুধুমাত্র খই এবং নলেন গুড়ের মিশ্রণ ছিল কিন্তু বর্তমানে আরো আধুনিক ছোঁয়া পেয়েছে এই মোয়া। এখন শুধুমাত্র খই নলেন গুড় ছাড়াও কাজু এবং কিসমিস সহযোগে তৈরি করা হয় এই মোয়া। পূর্ণচন্দ্র ঘোষ এবং নিত্যগোপাল সরকার নতুন করে কারখানা তৈরি করে এই মোয়াকে বর্তমানে আরো জনপ্রিয় করে তুলেছেন। বর্তমানে জয়নগরের বহুরূ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় দোকানে দোকানে পৌঁছে যায় এই মোয়া। কাজু কিসমিসের মোড়কে নতুন রূপে বিগত বেশ কয়েক বছর ধরে এই মোয়া জনপ্রিয় হয়ে উঠেছে। আর মোর এই জনপ্রিয়তায় খুশি ব্যবসায়ীরা।

