জলের স্পিড কমে যাওয়ায় ব্যাপক সমস্যায় দেউলী অঞ্চলের সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

জলের স্পিড কমে যাওয়ায় ব্যাপক সমস্যায় দেউলী অঞ্চলের সাধারণ মানুষ,পানীয় জলে নেই স্পিড, যার জেরে ব্যাহত মানুষের নিত্য কাজকর্ম। বিগত বেশ কিছুদিন পানীয় জলের সমস্যায় ভুগছে দেউলী অঞ্চলের সাধারণ মানুষ। জলের অভাবে ভুগছে এলাকার প্রায় ১৬০০০ মানুষ। স্থানীয় পঞ্চায়েতে এ ব্যাপারে জানানো হয়েছে অভিযোগ বহু দিন আগেই। কিন্তু তারা কোন রকমের কর্ণপাত এ বিষয়ে করেনি। যে কারণেই আজ গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত কার্যালয় যায় ডেপুটেশন জমা দিতে কিন্তু জমা দিতে গিয়ে দেখতে পেল বন্ধ কার্যালয়। যে পানীয় জলের মাধ্যমে এলাকার প্রায় ১৬ হাজার মানুষের জীবন চলে সেই নিত্য প্রয়োজনীয় জলের অভাবে ভুগছে এলাকার মানুষ দীর্ঘদিন যাবত। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রবীর মজুমদারের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, লাইনে কাজ চলার কারণেই নাকি জলের পরিষেবা ব্যাহত হয়েছে। ঠিক কি বললেন পঞ্চায়েত প্রধান শুনে নিন তার বক্তব্য।