জরুরী বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে আগামীকাল দিল্লিতে তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবারে এক জরুরি বৈঠকে বসবেন কেন্দ্রীয় ও বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী থাকবেন সেই বৈঠকে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, সদ্য পঞ্চায়েত ভোটে রাজ্যে যে হানাহানি সন্ত্রাসের চিত্র উঠে এসেছে সেই কারণেই আলোচনা করার জন্য আগামী কাল এই জরুরী ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে।শনিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জরুরি ভিত্তিতে এই বৈঠকের কথা জানানো হয়েছে।এই বৈঠকে রাজ্য বিজেপির সাংগঠনিক ক্ষেত্রেও রদবদল হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

