জমি দখল কে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ

জমি দখল কে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ। সে বিবাদের জেরে গ্রামে সালিশি সভা। সালিশি সভায় এক বৃদ্ধা সহ মোট চারজনকে মারধোর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল লোকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে রায়পুর এলাকায়। আক্রান্ত হলেন গুনিরাম মন্ডল বয়স(৬৫)বছর স্ত্রী, গৌরী মন্ডল বল সাইট বছর দুই ছেলে নির্মল মন্ডল বয়স(৩২) ও বাবলু মন্ডল বয়স(৩৮) বছর। অভিযুক্তরা হলেন কৃষ্ণ মন্ডল, নৃপেন মন্ডল, শ্যাম মন্ডল সহ বেশ কয়েকজন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় দুই পরিবারের মধ্যে বিগত কয়েক বছর ধরে দুই বিঘা জমি নিয়ে বিবাদ চলছে। এর আগেও দুই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। সেই বিবাদকে কেন্দ্র করেই গতকাল রাতে গ্রামের সালিশি সভা বসানো হয়। সেই সালিশি সভায় উপস্থিত ছিলেন গ্রামের বিজেপির মেম্বার উজ্জ্বলা মন্ডল ও তার স্বামী বিজয় মণ্ডল। সেই সালিশি সভাতেই একই পরিবারের চারজনকে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরেই আক্রান্তদেরকে তড়িঘড়ি উদ্ধার করে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।