জমজমাট চাকদহ মনিন্দ্র হাটের রাস উৎসব

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ

জমজমাট চাকদহ মনিন্দ্র হাটের রাস উৎসব,গোটা রাজ্য যেখানে রাস উৎসবে মেতে উঠেছে তখন প্রানের শহর চাকদহ বা পিছনে থাকে কেন। শান্তিপুরের রাস উৎসবের পাশাপাশি চাকদহের মনিন্দ্র হাটের রাস উৎসব ও অত্যন্ত জনপ্রিয়। প্রথম বছরই ধুমধাম সহকারে চাকদার মণীন্দ্র হাটের রাস মন্দিরে এই উৎসব পালিত হয়। ঠাকুর আনতে যাওয়ার আগে থেকে উৎসবের প্রতিটি মুহূর্তে মানুষের মধ্যে প্রচুর উন্মাদনা দেখতে পাওয়া যায়। আর রাস উৎসবের দিন অত্যন্ত ভক্তিভরে জাঁকজমক সহকারে পালিত হল রাসের উৎসব। বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্তদের সমাগম দেখা যায় চাকদহের রাস মন্দির প্রাঙ্গনে।