জং ধরা রিভলভারে রানাঘাটে ডাকাত ধরলেন বাস্তবের হিরো ASI রতন রায়

মৌমিতা দেবনাথ

সিনেমার পর্দায় পুলিশের হিরোগিরি ও সাহসিকতার দৃশ্য তো নিশ্চয়ই দেখেছেন। তাহলে এবার দেখুন বাস্তবের হিরো এএসআই রতন রায়ের সাহসিকতার দৃশ্য। রানাঘাট কান্ডে ডাকাত ধরে এক অনন্য নজির গড়লেন বাস্তবের হিরো তথা রাজ্য পুলিশের এক এএসআই রতন রায়। ১০২ কেজির শরীর ও জং ধরা এক রিভলবার নিয়েই রানাঘাট শহরের রাস্তায় ডাকাতদের দৌরাত্ম দমন করেছেন।
তখন ভর দুপুরবেলা রানাঘাট শহর তখন ব্যস্ত নিজে নিজ কাজে, সেই সময় আচমকা রানাঘাট রথ তলায় সেনকো গোল্ড এর শোরুমে হানা দেয় একদল ডাকাত। দোকানের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা রুপাসহ বহুমূল্য রত্ন লুট করে চম্পট দিতে যাবে। সেই সময় নিরাপত্তা রক্ষীরা রানাঘাট থানায় ফোন করে যে সেনকো গোল্ড এ ডাকাত পরেছে। এই খবর এস আই রতন রায়ের কাছে পৌঁছানো মাত্রই দে ছুট। তাড়াহুড়োয় নিজের ইউনিফর্ম পরার সময়টুকুও পাননি। পরনে সেই সময় ছিল সাধারণ পোশাক। মান্ধাতার আমলের একটি রিভলবার এবং কয়েকজন কর্মীকে সাথে নিয়েই তিনি পৌঁছে গেলেন দুর্ঘটনাস্থলে। আর এরপরে যা ঘটলো তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভরদুপুরে রানাঘাট শহরবাসীর ঘুম ভেঙেছে গুলির শব্দে ।এসআই রতন রায় এবং দুষ্কৃতীদের মধ্যে চলছে গুলির লড়াই। জং ধরা রিভলবারেও নিশানা এক্কেবারে সঠিক রেখে তিনি ধরলেন ডাকাত। অবশেষে পালাবার চেষ্টা করেও নিস্তার মিলল না দুষ্কৃতীদের । তাদের থেকেই উদ্ধার হয়েছে গয়না।
সাহসিকতার এক অনন্য নজির দেখছে এই মুহূর্তে নদীয়া জেলা বাসী। গোটা জেলা জুড়ে এসআই রতন রায়ের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ সকলে। রানাঘাট পুলিশ জেলার সুপার ডক্টর কে কান্নান রতন রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের অবদানকে প্রশংসা করেছেন।
এসআই রতন রায় মুর্শিদাবাদের লালবাগের বাসিন্দা তার এই সাহসিকতার খবর পেয়ে গর্বিত তার গোটা পরিবার।