জন্ম থেকেই দৃষ্টিহীন সে। বয়স যখন মাত্র দুমাস তখন পরিবারের সদস্যরা খেয়াল করেন যে তাদের ছেলে চোখে দেখতে পারছে না তখন থেকেই শুরু তার জীবন সংগ্রাম। চিকিৎসকের পরামর্শ মত নমাস বয়সে চোখের অপারেশন করতে হয়েছিল। কিন্তু মনে অদম্য জেদ আর ইচ্ছা শক্তির জোরে এ বছর উচ্চমাধ্যমিকে একানব্বই শতাংশ নম্বর পেয়ে চাকদাবাসীকে গর্বিত করেছে চাকদহ থানার অন্তর্গত সুটরার বাসিন্দা তন্ময় পাল। তার প্রাপ্ত নম্বর ৪৫৩ বিষ্ণুপুর হাই স্কুল থেকে এ বছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তন্ময় জানালেন জন্ম থেকেই সে চোখে দেখতে পায় না একথা তার বাবা-মায়ের কাছে শোনা, তার এই দীর্ঘ সাফল্যে বাবা-মা সহ শিক্ষকদের ভূমিকা ছিল অনস্বীকার্য। বাবা পেশায় একজন দিনমজুর অত্যন্ত কষ্টে বড় করেছেন ছেলেকে। আগামী দিনে ডাক্তারি করার ইচ্ছে প্রকাশ করেছে তন্ময়। কিন্তু কিভাবে ছেলের পড়াশোনার খরচ যোগাবেন বাবা দুশ্চিন্তার ভাজ তার কপালে। তন্ময়ের এই সাফল্যে গর্বিত স্কুলের শিক্ষকরাও।

