চিত্র পরিচালক রাজ চক্রবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জে এলেন, নিকট আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে

চিত্র পরিচালক রাজ চক্রবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জে এলেন, নিকট আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে

মলয় দে নদীয়া:- গতকাল তৃণমূলের বিধায়ক ও চিত্র পরিচালক রাজ চক্রবর্তী এলেন নদীয়ার কৃষ্ণগঞ্জ এর ভাজনঘাটে। এলাকা সূত্রে জানা যায় তার এক নিকট আত্বীয়ের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে এই আগমন । গত 9ই জানুয়ারি ওনার খুড়তুতো দাদা মারা যান, পরিবারবর্গ কে সান্তনা জানাতে এবং দাদার আত্মার শান্তি কামনা জানাতে শত ব্যস্ততার মধ্যেও তিনি এসে পৌঁছান । তাকে একবার দেখার জন্য উৎসাহীদের ভিড় জমে যায় ক্ষণিকের মধ্যে। তবে এই বিশেষ পরিস্থিতির মধ্যে তিনি কোন সাক্ষাৎকার দিতে রাজি হননি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি তার শৈশবের বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন এই গ্রামেই।