চিকিৎসায় ভালো ফল পেতে সাপ নিয়েই হাসপাতালে হাজির,সাপে কামড়ানো রুগি

মলয় দে নদীয়া:- নিজের জীবন বাঁচাতে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতলে হাজির সাপে কামড়ানো রুগি । রুগির অবস্থা আশঙ্কাজনক ।ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুরের নিধীরপোতায় শনিবার সন্ধ্যায় । প্রতিবেশীরা জানিয়েছেন মাঠের কাজ করে বাড়ি ফেরার পথে পায়ে কামড় বসায় সাপটি । এলাকাবাসীরা গিয়ে ঘটনাস্থল থেকে সেই সাপটিকে উদ্ধার করে । সাপকে ব্যাগের ভিতর নিয়ে আশঙ্কাজনক অবস্থায় যুবক সহ কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে চলে আসে চিকিৎসায় ভালো ফল পেতে । কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা বিষধর সাপটিকে দেখে চিহ্নিত করে তার ইনজেকশন প্রয়োগ করেন । এরপরও যুবকের অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় । হাসপাতাল সূত্রে জানা গেছে যুবকের নাম সমীর বিশ্বাস বয়স ৩০ বছর । প্রতিবেশীদের বক্তব্য, দংশন করা ওই সাপটিকে দেখে চিকিৎসকরা আরও ভালো চিকিৎসা পারবে তাই এই ব্যবস্থা। যদিও হাসপাতাল সূত্রে জানা গেছে সাপে কামড়ানোর যে এ ভি এস দেওয়া হয় তা প্রায় সকল সাপে দংশনের জন্যই। তাই এক্ষেত্রে খুব বেশি বাড়তি, সুবিধা নেই। কোন সাপ কামড়েছে সেটা, নিশ্চিত করতে পরিবারের অভিজ্ঞতাই যথেষ্ট। যদিও ঐ সাপটিকে পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিবারের পক্ষ থেকে বনদপ্তরের হাতে তুলে দেয়া হবে বলে জানা গেছে।