নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল সল্টলেক করুণাময়ী
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হল করুণাময়ীতে। মহানগরীর রাজপথ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পুলিশ এবং চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তিতে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলার পর্দায় যে কিভাবে উত্তালময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাকরিপ্রার্থীদের টেনেহিঁচড়ে বন্দী করা হচ্ছে পিজন ভ্যানে। রাজ্যজুড়ে চাকরি দুর্নীতি নিয়ে যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সকলেরই জানা এর আগেও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ হয়েছিল মহানগরীর রাজপথে। সল্টলেক করুণাময়ীর আচার্য ভবনের সামনে রীতিমতো বসে পড়ে চাকরিপ্রার্থীরা। এরপরই তাদেরকে সেখান থেকে টেনে হিচড়ে তুলে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এমনকি তাদেরকে মারধর করার অভিযোগও করে চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই প্রায় দেড়শ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। দেখুন সেই ভিডিও কিভাবে পুলিশ এবং চাকরিপ্রার্থীদের দুই পক্ষের ধস্তাধস্তিতে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

