জলের পাইপ ফেটে বিপত্তি প্রশাসন নির্বিকার। চাকদা ব্লকের তাতলা ২নম্বর গ্রাম পঞ্চায়েতের সিংহের বাগান পঞ্চায়েতের উপপ্রধান ঝানি সিংহ রায়ের বাড়ির গেটের উল্টোদিকে পাইপ ফেটে মুহুর মুহুর জল সকাল থেকেই নষ্ট হচ্ছে, সকাল থেকে প্রায় দু’ঘণ্টা হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে মেরামত করা হয়নি। একদিকে চাকদা ব্লকের বিভিন্ন অঞ্চলে পানীয় জলের কষ্ট, পানীয় জলের অভাবে গ্রামের বেশিরভাগ লোককেই জল কিনে খেতে হয়। চোখের সামনে পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া দূরত্বে, পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সামনে ,এভাবে পানীয় জলের অপচয় হচ্ছে তাতে নির্বিকার প্রশাসন। এ ব্যাপারে পঞ্চায়েত প্রশাসনের কারণেও পাওয়া যায়,চাকদায় উপপ্রধানের বাড়ির সামনে অপচয় হচ্ছে জল উদাসীন প্রশাসন।

