চাকদায় ডিওয়াই এফআইয়ের ইনসাফ যাত্রায় মীনাক্ষী মুখার্জী

ডি ওয়াই এফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে গত ৩রা নভেম্বর কোচবিহার থেকে যে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল আজ ৪৫ তম দিনে সেই যাত্রা প্রবেশ করেছে নদীয়ার চাকদায় যেখানে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি। আজকের ইনসাফ যাত্রায় উপস্থিত হয়ে মীনাক্ষী মুখার্জী সভা মঞ্চ থেকে কাজ ও শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তার একাধিক দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন পাশাপাশি আজ এক মহা মিছিলের আয়োজন করা হয়। যেখানে রাজ্য এবং জেলা নেতৃত্বদের সাথে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখার্জি জানিয়েছেন, মানুষ যত ইনসাফ যাত্রায় পা মেলাচ্ছে ততই দুর্নীতিবাজরা ভয় পাচ্ছে।
ডি ওয়াই এফ আই সাধারণ মানুষের জন্য ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করে। আর যা মানুষের মধ্যে প্রভাব রাখবে।
আগামী জানুয়ারি মাসে এই ইনসাফ যাত্রা ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশে যোগ দেবে।