চাকদহের শিমুরালিতে অবরোধকারীদের সামনে মাথা নত করে পানীয় জল পরিষেবা দিতে বাধ্য হলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

চাকদহের শিমুরালিতে অবরোধকারীদের সামনে মাথা নত করে পানীয় জল পরিষেবা দিতে বাধ্য হলো প্রশাসন,দীর্ঘ সাত ঘন্টার বিক্ষোভের ফলে জয়ী হলো সাধারণ মানুষ। অবরোধকারীদের সামনে মাথা নত করল প্রশাসন। উল্লেখ্য গতকাল চাকদহ শিমুরালির কালীতলায় অবস্থান বিক্ষোভ করল এলাকার বাসিন্দারা। কারণ দীর্ঘ সাত দিন ধরে সেখানে বন্ধ ছিল পানীয় জলের পরিষেবা।
সাড়ে সাত ঘন্টা অবরোধ চালিয়ে গঙ্গার পরিশ্রুত পানীয় জল আদায় করে নিল শিমুরালি জিপির কালিতলার বাসিন্দারা।অবশেষে রাত নটা নাগাদ চাকদহ পৌরসভা থেকে জলের ট‍্যাঙ্কার আসে।পি এইচ ই দপ্তরের পক্ষ থেকে ট‍্যাঙ্কারে করে জলের ব‍্যবস্থা করা হয়।জল নিয়ে এই মহিলাদের আন্দোলন গোটা চাকদহ ব্লক দেখলো। সাতদিন পর এই জল পেয়ে বাসিন্দাদের উচ্ছ্বাসের সীমা রইলো না।নিরব ভূমিকা পালন করলেন চাকদহ প্রশাসন।ট‍্যাঙ্কার থেকে জল নিতে লম্বা লাইন কালিতলা বাসিন্দাদের। তবে কালিতলার বাসিন্দারা জল পেলেও জল পেলো না রাউতাড়ি ও চাঁদুড়িয়ার বাসিন্দারা। তবে কাজ চলছে তিনদিন ধরে। সাধারণ মানুষের কাছে সময় চেয়েছেন পিএইচ ই আধিকারিকরা। তিনদিনের মধ‍্যে পাইপ সারিয়ে পানীয় জল সরবরাহ করা হবে।চাঁদুড়িয়া এক নম্বর জিপির প্রধান শেফালী দাস হালদার জানান সজলধারা ও পাম্পে জল তুলে নাগরিকদের পানীয় জল সরবরাহ করা হবে সেই মতোন নির্দেশ দেন।পাশাপাশি মাইকিংএর ব‍্যবস্থা করা হবে।যাতে নাগরিকদের কোন অসুবিধা না হয়।চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে কাজ শেষ না হওয়া পযর্ন্ত। লড়াই করে কিভাবে জল আদায় করে নিতে হয় তা দেখলেও গোটা চাকদহ ব্লকের মানুষ।