মৌমিতা দেবনাথ,
চাকদহের মহিলা পুরোহিতরা এ বছর পুজো করলেন
মহিলা পুরোহিতরা করলেন এ বছর সরস্বতী পুজো। অত্যন্ত সুন্দর এই দৃশ্য সৃষ্টি করেছেন চাকদহের মহিলা পুরোহিতরা। তাই কালের নিয়মে পৌরহিত্ত প্রথাতে এসেছে অনেক বদল আজকাল বহু জায়গায় দেখতে পাওয়া যায় মহিলা পুরোহিতরা বিয়ে দিচ্ছেন এবং পুজো করছেন। এবার সেই দৃশ্যই দেখতে পাওয়া গেল চাকদহে। প্রথমে তারা হুগলি জেলার বি টি পি এস টাউনশিপ হাইস্কুলে পুজো করলেন। এরপর কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নার্সিং সেন্টারে পুজো করেছেন। প্রধান পুরোহিত ছিলেন রাখি ভট্টাচার্য তিনি জানালেন, এই প্রথম তারা সরস্বতী পুজো করলেন, পূজা উদ্যোক্তারা তাদের পুজোতে অত্যন্ত খুশি এবং সকলকে আনন্দ দিতে পেরে তারাও অত্যন্ত খুশি।

