নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
চাকদহের পালকে নতুন মুকুট ‘সুরক্ষা ডায়গনিস্টিক’ সেন্টারের শুভ উদ্বোধন হলো আজ।আরো এক নতুন পালক যোগ হলো প্রাণের শহর চাকদহের বুকে। এবার বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে ছুড়তে হবে না কল্যাণী বা সুদূর কলকাতায়। কারণ চাকদহের বুকে আজ শুভ উদ্বোধন হলো সুরক্ষা ডায়গনিস্টিক সেন্টার এর নতুন ব্রাঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস এবং ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ। স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় সমস্ত রকমের রেডিওলজি, প্যাথলজি, ব্লাড টেস্ট, ইসিজি, ইউ এস জি সহ রয়েছে নিউরোলজি এবং গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট ও। এছাড়াও সুরক্ষা ডায়গনিস্টিক সেন্টারে প্রতিদিন সনামধন্য ডাক্তাররা বসবেন রোগী পরীক্ষার জন্য।চাকদা রথ তলায় এই সুরক্ষা ডায়গনিস্টিক সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত মানুষকে পরিষেবা দিয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে এসে চাকদা পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ জানালেন তারা অত্যন্ত খুশি যে চাকদা শহরে সুরক্ষার নতুন পরিষেবা এবার সাধারণ মানুষ পাবেন। তারা অত্যন্ত আশাবাদী যে শুধুমাত্র চাকদায় নয় আশেপাশে পায়রাডাঙ্গা শিমুরালি এলাকা থেকেও মানুষজন তাদের এই পরিষেবা গ্রহণ করতে আসবে।

