চাকদহে সাড়ম্বরে পৌষ সংক্রান্তি পালন করল আদিবাসী সম্প্রদায়ের মানুষ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহে সাড়ম্বরে পৌষ সংক্রান্তি পালন করল আদিবাসী সম্প্রদায়ের মানুষ
গতকাল ছিল পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি উপলক্ষে চাকদহে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মেতে উঠল মকর সংক্রান্তির উৎসবে। পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের শুরু সেই উপলক্ষে এদিন চাকদহ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের যশরা নতুন পাড়ায় এই উৎসব চলে আসছে বংশ পরম্পরায়। মূলত তাদের উৎসবটি কিছুটা এইরকম যে সকাল থেকে তারা নতুন বস্ত্র পরিধান করে স্থানীয় ফাঁকা মাঠে চলে আসে। তৃনে তীর ভরে ধনুক হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একের পর এক তীর নিক্ষেপ করে। তার সাথে চলে ধামসা মাজল বাজিয়ে সাঁওতালি নৃত্য। মুখে শব্দ করে শিকারে যায় বাড়ির পুরুষেরা। কিন্তু বর্তমানে স্বীকার করা আইনত নিষিদ্ধ। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এ দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা নৃত্যে মেতে উঠল। সব মিলিয়ে জমে উঠেছিল আদিবাসী সম্প্রদায়ের পৌষ সংক্রান্তির এই বিশেষ উৎসব।