চাকদহে রেললাইনে ঝাঁপ দেওয়ায় যুবকের আকস্মিক মৃত্যুতে উত্তেজনা ঘুগীয়ায়

গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ চাকদা থানার অন্তর্গত ১২ নং ওয়ার্ডের ঘুগিয়া বেলতলায় রেললাইনে গলা দিয়ে আত্মহত্যা করেন ঘুগিয়া বেলতলার এক যুবক। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আজ ১৩ই আগস্ট রবিবার দুপুর দুটো নাগাদ দুই মহিলাকে আটক করে চাকদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম সন্দীপ সরকার বয়স ২৩ বছর, বাড়ি চাকদা থানার অন্তর্গত ১২ নং ওয়ার্ডের ঘুগিয়া বেলতলা এলাকায়। পুলিশ সূত্রে আরো জানা গেছে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এলাকার দুই মহিলার ভিডিও করেছিলেন গোপনে। আর এর পরেই নাকি ওই যুবকের উপর নানা রকম মানসিক অত্যাচার করে বলে অভিযোগ ওই দুই মহিলার বিরুদ্ধে। ঘটনায় মৃত যুবকের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে ওই দুই মহিলার বাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গেছে। ওই যুবকের মাসির অভিযোগ ওই দুই মহিলা তাকে নানা রকম ভাবে মানসিক অত্যাচার করেছে এবং সেই অপমান সহ্য করতে না পেরেই নাকি গতকাল রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক।পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ ওই দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন। যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে চাকদা থানার অন্তর্গত ঘুগিয়া বেলতলা এলাকায়। যদিও এ বিষয়ে চাকদহ পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর তিমির সরকার বলেন, যে দুঃখজনক ঘটনা কাল ঘটেছে সে বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার কোনো ভাষা নেই। এর সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় কোনভাবেই।কি বললেন তিনি আরো শুনুন ।