মৌমিতা দেবনাথ,
চাকদহে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধা
চাকদহে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক বৃদ্ধা। পুলিশ জানিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম গীতা হালদার এবং বয়স ৭০ বছর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে চাকদহ শহরের ১০ নম্বর ওয়ার্ডে। মৃত ওই বৃদ্ধার প্রতিবেশীর তরফে জানা গেছে গতকাল তার জামাই ফোন করে ওই বৃদ্ধার নাতিকে ফোনটা তাকে দেওয়ার জন্য বলে কথা বলবার জন্য তখনই তার নাতি ফোন এনে দেখতে পায় ঘর অন্ধকার , কয়েকবার ডাকাডাকিও করা হয়।তখন জানালা দিয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে পায়, ওই বৃদ্ধার দেহ ঝুলছে। এরপর প্রতিবেশীদের ডাকা হয়, তারা এসে দরজা ভাঙে। ওই বৃদ্ধার জামাই জানালেন যে বিগত কয়েকদিন যাবত হার্ট এবং নার্ভের অসুখ সহ বিভিন্ন রকম রোগে ভুগছিলেন তিনি। ডাক্তার ওষুধও চলছিল। তিনি আরো জানালেন,বৃদ্ধার ছেলের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তাদের অনুমান মানসিক যন্ত্রণা থেকে হয়তো আত্মঘাতী হয়েছে তিনি। চাকদহ থানার পুলিশ আজ শুক্রবার দুপুরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

