চাকদহে ইউনেসেফের সহযোগিতায় আয়োজিত হল বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক পথনাটিকা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহে ইউনেসেফের সহযোগিতায় আয়োজিত হল বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক পথনাটিকা।
রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে শিশুশ্রম। এ রাজ্য থেকে বহু নারী শিশু পাচার করে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে এমনকি বিদেশেও। বহু জায়গায় এখনো বিয়ে দেওয়া হচ্ছে নাবালিকাকে। সে বিষয়ে মেয়েদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নদীয়ার চাকদাহে রাউতারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ইউনেসের এর সহযোগিতায় একটি সচেতনতামূলক পথনাটিকার আয়োজন করা হয়। যে নাটকে অংশগ্রহণ করেছে ও রাওতারি গার্লস স্কুলের ছাত্রীরা। পথনাটিকায় ছাত্রীরা অংশগ্রহণ করে নাটকের মাধ্যমে তুলে ধরেছে যে কিভাবে শিশু নারী পাচার করে দেওয়ার ঘটনা বেড়ে চলেছে রাজ্যে, এখনো বিভিন্ন জায়গায় ঘটে চলেছে বাল্যবিবাহের মতো ঘটনা। সে বিষয়ে যাতে পড়ুয়ারা সচেতন হয়ে ওঠে এবং তাদের ভবিষ্যৎ সুন্দর হয় তাই এই নাটকের প্রদর্শন করা হয়েছে। ইউনেসেফের এর উদ্যোগে এটি অত্যন্ত ভালো পদক্ষেপ এমনটাই জানালেন স্কুলের শিক্ষিকা। তিনি আরো জানালেন যেকোনো ধরনের নাটক সিনেমা থিয়েটারের মাধ্যমে যেকোনো বিষয়ে খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায়। তাই তারা আশা রাখছেন যে তাদের এই সচেতনতামূলক উদ্যোগটিও মানুষের কাছে পৌঁছবে। ইউনেসেফের এর উদ্যোগে আয়োজিত এই পথনাটিকায় উপস্থিত ছিলেন রাওতারি গ্রাম পঞ্চায়েত প্রধান ইন্দিরা দাস এবং রাওতারী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক বৃন্দরা।