চাকদহে আজ থেকে শুরু হল প্রিমিয়ার লিগ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহে আজ থেকে শুরু হল প্রিমিয়ার লিগ
আজ সোমবার চাকদহের যশরা মাঠে শুরু হল প্রিমিয়ার লিগ। সকাল ন’টা থেকে আজ যশরা মাঠে এই প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। যেখানে অংশগ্রহণ করেছে মোট ছটি দল । এবং প্রতিদিন দুটি দলের মধ্যে এই খেলা হবে। আগামী ১৩ দিনব্যাপী এই প্রিমিয়ার লিগ চলবে এবং 29 তারিখে এই প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ। সকাল ৯ টা থেকে প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে এবং পরের খেলা আবার বারোটার পরের থেকে। চাকদহ ইস্টবেঙ্গল জায়েন্টসের ওনার অনির্বাণ দাস জানালেন মোট কুড়ি ওভারের ম্যাচ যেখানে রোজ দুটি করে খেলা হচ্ছে। তিনি সকল চাকদহ বাসিকে আহ্বান জানিয়েছে যে খেলার মাঠে এসে খেলোয়ারদের উৎসাহিত করার জন্য।