চাকদহ সম্প্রীতি মঞ্চে উদযাপিত হল শতকন্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ সম্প্রীতি মঞ্চে উদযাপিত হল শতকন্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠান।
নদীয়া জেলার মধ্যে সর্বপ্রথম চাকদহ সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হলো শত কন্ঠে রবীন্দ্রনাথ উৎসব। রবীন্দ্রনাথকে নিয়েও যে শতকণ্ঠে গান গাওয়া যায় তার প্রমাণ সম্প্রীতি মঞ্চের এই শত কন্ঠে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন। শত কণ্ঠে রবীন্দ্রনাথ উদযাপন কমিটির পক্ষ থেকে তন্ময় মজুমদার জানালেন যে সম্ভবত নদীয়া জেলায় এই প্রথম চাকদহ শহরেই এমন একটি উৎসব উদযাপন হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক মলয় শংকর চট্টোপাধ্যায়। পুরুষ এবং মহিলা মিলিয়ে শতাধিক কন্ঠে রবীন্দ্রনাথের গান এবং কবিতা নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটি উদযাপিত হল। শত কন্ঠে রবীন্দ্রনাথ উদযাপন কমিটির পক্ষ থেকে তন্ময় মজুমদার জানালেন আগামী দিনে এভাবেই তারা রবীন্দ্রনাথকে নিয়ে আরো উৎসব পালন করবেন এবং সমস্ত চাকদাহ বাসিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই বিশেষ অনুষ্ঠানে পাশে থাকার জন্য।