নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ শিমুরালি চাঁদুরিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন
গতকাল তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চাকদহ শিমুরালি চাদুরিয়ার মলিচাগর মোড়ে, জমায়েত হয় বিভিন্ন অঞ্চল থেকে আসা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিছিল মলিচাগর মোড় থেকে চাকদহ কল্যাণী বাইপাস রাস্তা ধরে শান্তি সংঘ হয়ে শিমুরালি স্টেশন রোড হয়ে অবশেষে আপ প্লাট ফর্মে গিয়ে শেষ হয়। এই মহামিছিলে উপস্থিত ছিলেন, দিলীপ সরকার চাদুরিয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তীব্র জ্যোতি দাস, জাকির হোসেন মন্ডল, শেফাজিত দাস হালদার, জয়ন্ত দাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। চাদুরিয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তীব্র জ্যোতি দাস জানালেন যে প্রতিবছরই এই বিশেষ দিনটিতে দলীয় পতাকা উত্তোলন করে এই মহা মিছিলের আয়োজন করা হয় যেখানে উপস্থিত থাকে বহু তৃণমূল কর্মী সমর্থকেরা এবং আগামী দিনেও তারা এইভাবে এই কর্মসূচি পালন করে যাবে।

