নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
চাকদহ রামলাল একাডেমিতে রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হল।আজ চাকদহ রামলাল একাডেমির মুক্তধারা মঞ্চে অনুষ্ঠিত হলো রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মজয়ন্তী উৎসব। প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে রামলাল একাডেমিতে এই অনুষ্ঠান উদযাপিত হলো। যেখানে উপস্থিত ছিলেন সমস্ত বিশিষ্টজনেরা। সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে তিনটি পর্বে। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবনারায়ণ মোদক মহাশয় যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রধান ছিলেন। এছাড়াও প্রগতির লেখক সঙ্গের সভাপতি অমলেন্দু দেবনাথ, এই কবি সম্মেলনে আজ ভাষ্য কাব্য নৃত্য গীতিতে রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী উৎসব পালন করা হলো। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লেখকরা আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। প্রগতি লেখক সংঘের সদস্য সঞ্চিতা শিকদার জানান, যে তিনটি বিভাগে অনুষ্ঠানটি হয়েছে তার প্রথম পর্ব ছিল সেমিনার যেখানে বক্তব্য রেখেছেন বিভিন্ন বিশিষ্টজনেরা এছাড়াও বাকি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে নিত্য গীত এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান।

