চাকদহ রাউতারী অঞ্চলে ২২৬ নং বুথে তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব

আজ ১৩ ই জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ চাকদহ রাউতারি অঞ্চলের ২২৬ নং বুথে বিজয় উৎসবে মেতে উঠলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। উক্ত বিজয় উৎসবে উপস্থিত ছিলেন রাউতারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আকবর আলী মন্ডল সহ অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থকেরা। উল্লেখ্য গত ১১ই জুলাই পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা হয়েছে আর ফল ঘোষণার পর দেখা গেছে, রাউতারি অঞ্চলে ৩৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এ বিষয়ে একজন তৃণমূল কর্মী সমর্থক জামাল উদ্দিন মল্লিক বলেন, এই জয় সিপিএমের দীর্ঘ ৩৪ বছরের অপশাসনের জয় এবং বিজেপির সাম্প্রদায়িকতা ও বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে জয়। মানুষ বিপুল আশীর্বাদ করে সমস্ত অঞ্চলে আমাদের জয় লাভ করিয়েছেন। আমাদের অঞ্চল সভাপতি আকবর আলী মন্ডল এর নেতৃত্বে আমরা কঠোর ভাবে লড়াই করে বিপুল ভোটে জয়ী হয়েছি।