চাকদহ মহানালায় ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১ আহত ৬

মৌমিতা দেবনাথ

গত ১৮ ই ডিসেম্বর ভোর রাত তিনটে নাগাদ চাকদহ মহানালায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যক্তির, আহত ৫ জন এবং গুরুতর আহত অবস্থায় আরো এক ব্যক্তি ভর্তি কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে।
জানা গেছে মুর্শিদাবাদ থেকে একটি মারুতি ভ্যান মেটিয়াবুরুজের দিকে যাচ্ছিল সেই সময় মহানালা হাইরোড এর কাছে একটি দশ চাকার লরি মারুতিকে ধাক্কা মারে, যার ফলে গাড়িটি উল্টে যায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী মোল্লা বাড়ি মেটিয়াবুরুজ। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আহত অবস্থায় ৬ জনকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য তাদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় আহত আব্দুল গনি মল্লিক নামে এক ব্যক্তি জানিয়েছেন তারা মুশিদাবাদ থেকে মেটিয়াবুরুজের দিকে ফিরছিলেন জিনিসপত্র নিয়ে সেই সময় আচমকাই দশ টাকার লরি তাদের গাড়িটিকে ধাক্কা মারে। স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন তাদের যথেষ্ট সহযোগিতা করেছে তবে ঘটনার পর থেকে লরিচালক পলাতক।
কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন।