চাকদহ বিষ্ণুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
চাকদহ বিষ্ণুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্র
চাকদহ বিষ্ণুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ জানিয়েছে মৃত ওই ছাত্রের নাম প্রণয় বিশ্বাস, বয়স ২০ বছর , সে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র। পরিবারের তরফে জানা গেছে, রবিবার বিকেলের দিকে মাকে মুড়ি নিয়ে আসার জন্য বাজারে পাঠায়। তারপর তার মা বাড়ি ফিরে এসে দেখতে পায় দরজা ভেতর থেকে বন্ধ। এরপর বহু ডাকাডাকি করা সত্বেও ছেলে দরজা না খোলায় প্রতিবেশীদের ডাকা হয়, তারা এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় বাশের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে দেহ।এরপর খবর দেওয়া হয় চাকদহ থানায়, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে। কি কারনে আত্মহত্যা করেছে ওই ছাত্র সে বিষয়ে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।