চাকদহ বিষ্ণুপুর সবজি হাটে রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

চাকদহ বিষ্ণুপুর সবজি হাটে রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে।ফের আবারো একবার রাতের অন্ধকারে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠল চাকদহ বিষ্ণুপুরে। এর আগেও কালীপুজোর রাতে এবং গত ১০ ই নভেম্বর বিষ্ণুপুরে বোমাবাজির অভিযোগ ওঠে। বিষ্ণুপুর হাট মালিকদের অভিযোগ আজ ভোর সাড়ে চারটে নাগাদ বিষ্ণুপুর সবজি হাট আচমকা বোমার শব্দে কেঁপে ওঠে। হাট মালিকের আরও অভিযোগ এর আগেও দুবার চাকদহ পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু প্রশাসনের তরফে নেওয়া হয়নি কোনো রকম পদক্ষেপ। তাদের অভিযোগ এই নিয়ে পরপর তিনবার বোমা বিস্ফোরণ হল বিষ্ণুপুরে কিন্তু কারা এ ধরনের কান্ড ঘটিয়ে চলেছে তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি।হাট মালিকরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানালেন যে যত দ্রুত সম্ভব যাতে দুষ্কৃতিদের গ্রেফতার করা হয় নয়তো যে কোন মুহূর্তে বড়োসড় রকমের বিপদ ঘটে যেতে পারে। বহুবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনরকম সুরাহা মেলেনি।