চাকদহ প্রেরণা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ প্রেরণা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির,
আজ চাকদহের স্বেচ্ছাসেবী সংস্থা প্রেরণার পক্ষ থেকে রামলাল একাডেমিতে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। আগামী ৬ ই ডিসেম্বর প্রেরণা স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিতীয় বর্ষের পদার্পণ করবে। যে উপলক্ষে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে করা হয়েছে এবং প্রতিষ্ঠা দিবসের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চাকদহের প্রেরণা সংস্থা একটি অত্যন্ত খ্যাতি সম্পন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা সারা বছর বিভিন্ন সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকে। তাদের তিনটে অবৈতনিক শিক্ষা কেন্দ্র আছে যেখানে সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য বিশেষ পড়াশোনার ব্যবস্থা করা হয়। প্রায় দেড়শ জন বাচ্চা এই শিক্ষা কেন্দ্রগুলিতে পড়াশুনা করে। যাতে সমাজে তারা মাথা উঁচু করে বাঁচতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে যে কারণেই প্রেরণার এই উদ্যোগ। আজকের রক্তদান শিবিরে দায়িত্বে ছিল চাকদহ সিবিডিএ এবং কল্যাণী গান্ধী হাসপাতালের ব্লাড ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস এবং ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ। প্রেরণা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি উত্তম পাল জানালেন, প্রত্যেক ব্লাড ডোনারের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে কারণ যেভাবে বিশ্ব উষ্ণায়ন দিন দিন বেড়ে চলেছে তাতে গাছ লাগানোই হল একমাত্র সমাধান। প্রত্যেক ব্লাড ডোনারের হাতে চারা গাছ তুলে দিয়েছেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস।