চাকদহ পৌরসভার ১৯ নং ওয়ার্ডের সালুয়ায় কমিউনিটি হেলথ সেন্টারের নির্মাণ উপলক্ষে আয়োজিত হল এক বিশেষ পর্যালোচনা
চাকদহ পৌরসভার মুকুটে যুক্ত হতে চলেছে আরো এক নয়াপালক। চাকদহ পৌরসভা নিয়ে আসতে চলেছে তাদের স্বাস্থ্য বিভাগে নব সংযোজন। চাকদা ১৯ নং ওয়ার্ডের সালুয়ায় কমিউনিটি হেলথ সেন্টার নির্মিত হতে চলেছে। যে বিষয়ে আজ ২০ শে জুলাই বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ চাকদহ ১৯ নং ওয়ার্ডের সালুয়ায় এক বিশেষ পর্যালোচনার আয়োজন করা হয়। উক্ত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার পৌর প্রধান অমলেন্দু দাস, উপ পৌর প্রধান দেবব্রত নাগ, এছাড়াও ইঞ্জিনিয়ার সুব্রত সরকার সহ স্বাস্থ্য বিভাগের বিশিষ্ট ব্যক্তিত্ব গন। আজ ইঞ্জিনিয়ার ও চাকদহ পৌরসভার পৌর প্রধান এবং উপ পৌর প্রধান ১৯ নং ওয়ার্ডে পৌঁছে সেখানকার জায়গা খতিয়ে দেখলেন এবং যত দ্রুত সম্ভব যাতে 19 নং ওয়ার্ডের সালুয়ায় এই কমিউনিটি হেলথ সেন্টার উদ্বোধন করা যায় সে বিষয়েও আজকে আলোচনা করা হয়েছে।

