চাকদহ পৌরসভার বিভিন্ন মোড়ে পৌঁছে যাচ্ছে দুয়ারে মোবাইল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:

চাকদহ পৌরসভার বিভিন্ন মোড়ে পৌঁছে যাচ্ছে দুয়ারে মোবাইল ক্যাম্প।আগামী এক মাস চাকদহ পৌরসভার বিভিন্ন এলাকায় ওয়ার্ড ভাগ করে আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। আর এ বছর রাজ্য সরকারের উদ্যোগে চাকদহ পৌরসভার ব্যবস্থাপনায় দুয়ারে পৌঁছে যাচ্ছে মোবাইল ক্যাম্প। যে ক্যাম্পের মাধ্যমে বৃদ্ধ এবং অসুস্থ মানুষেরা লাইনে না দাঁড়িয়ে এই ক্যাম্পের থেকে ফর্ম নিয়ে তা জমা দিতে পারবেন বিভিন্ন ওয়ার্ডের দুয়ারে সরকার ক্যাম্পে। এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে যাতে সাধারণ মানুষ কোনভাবে এই পরিষেবা থেকে বঞ্চিত না হন। এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন বহু মানুষ লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা হাতে টাকা পাচ্ছেন। আর চাকদাহ পৌরসভার নির্দিষ্ট মোড়ে এই মোবাইল ক্যাম্প পৌঁছে যাচ্ছে যেখানে মাইক্রোফোনের সাহায্যে ঘোষণা করা হচ্ছে এই বিশেষ ব্যবস্থার কথা। সাধারণ মানুষ ও এতে অত্যন্ত খুশি। আগামী এক মাস পর্যন্ত চলবে এই পরিষেবা তাই দুয়ারে মোবাইল ক্যাম্প থেকে আপনিও দুয়ারে সরকার পরিষেবার আওতায় চলে আসতে পারেন।